সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন

0.0 0 reviews

সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন

৳200
In stock SKU: bap1029
Weight200G

About The Author

Md Rafiuzzaman Sifat

লেখালেখির নেশাটা শৈশবে শুরু। ‘গোল্লাছুট’-এ লেখা গল্পের বাইলাইনে সর্বপ্রথম ছাপা অক্ষরে নিজের নাম দেখে যে মুগ্ধতার জন্ম তা এখনো বয়ে চলছেন।

জন্ম ২৪শে নভেম্বর। শৈশব- কৈশোর কেটেছে ব্রহ্মপুত্রের তীরে। এখন অব্দি প্রকাশিতব্য উপন্যাস ‘সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন’, 'পদ্ম বলে এসো', ‘মনোপাখি’। প্রথম প্রকাশিত বই ছোটো গল্প সমগ্র ‘সে আমার গোপন’

গান ও নাটক লেখার পাশাপাশি স্যাটায়ার লেখায় তাঁর জনপ্রিয়তা রয়েছে।

লেখক ভালোবাসেন মানুষকে। পড়তে, জানতে ও শিখতে।

Secure checkout Genuine product

Shipping Info

Shipping Fee In Dhaka City ৳22

Shipping Fee Out side of Dhaka City ৳110

Delivery Info

Within 5 Days in Dhaka city and 10 days Outside of Dhaka

Warranty Info

No warranty

Return Info

In 3 days return after delivery

Sua Urilo Urilo Jibero Jibon

Author: Rafiuzzaman Sifat

মুক্তার একবারের জন্যও পার্টি অফিসের দিকে ফিরে তাকায়নি। পথ চলতে তার কষ্ট হচ্ছিল, ভেঙ্গে আসতে চাইছিল পুরো শরীর। হাই স্কুল মাঠের কাছাকাছি আসতেই পেটটা গুলিয়ে উঠলাে। বুকটা জ্বালাপােড়া করছিল। বমি হচ্ছিল ক্ষণে ক্ষণে। প্রচন্ড ক্লান্তি, প্রচন্ড ক্লান্তি। আর দাঁড়িয়ে থাকতে না পেরে মাটিতেই শুয়ে পড়েছিল সে। আর কিছু মনে নেই তার।

তবে সেদিনের কথাগুলো আজ ভাবতে গেলে মুক্তারের মনে কিছু স্মৃতি পলকা বেড়ি দিয়ে যায়। আবছাভাবে সে দেখতে পায় ঝিরঝির টিভি পর্দায় কেটে কেটে আসা কিছু দৃশ্য। জ্ঞান হারাবার আগে সে শেষ বারের মতো দেখতে পায় এক মায়াভরা
কিশােরীর উদ্বিগ্ন মুখ।

মুক্তারের ক্লান্ত ভারী চোখের পর্দায় রােদের আলাে পড়ছে, সূর্যকে পিছনে রেখে ছায়া হয়ে দাঁড়িয়েছে মেয়েটি। ওর মুখটা বড্ড নিষ্পাপ। অদ্ভুত সারল্যমাখা সেই কিশোরী মুখখানা মুক্তারের দিকে ঝুঁকে আছে, ওর চোখের কোণে কি অশ্রু? মুক্তারের বুকে তৃষ্ণা।
বড় তৃষ্ণা …

Ratings & Reviews of সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন

0.0/5

0
0
0
0
0

Write a review

Rating

Image Preview
Image Preview
Image Preview

Product Comments


Write a comment