Shipping Info
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳50
Click the image to view a larger preview
লেখক: রকিবুল হাসান
প্রকাশকাল: 2019
পৃষ্ঠা সংখ্যা: 152
বাঁধাই: হার্ডকভার
লেখক পরিচিতি
"দূর দুরান্তের শর্টওয়েভ রেডিও স্টেশনগুলোর রিসেপশন রিপোর্ট লিখতে গিয়ে তরঙ্গের সাথে এক ধরণের ভালোবাসায় পড়ে যান আমাদের লেখক। বিশেষ করে রেডিও কম্যুনিকেশন নিয়ে। ১৯৭০ সালে ঢাকায় জন্ম নেয়া আমাদের লেখকের ছোটবেলার ঢাকার স্কাইলাইন ফাঁকা ছিলো অনেকটাই। ফলে, বাসার পুরো ছাদই পাল্টে গিয়েছিলো ‘রেডিও অ্যান্টেনা’ হিসেবে। দূরের দুর্বল সিগন্যালকে ‘অ্যাম্পলিফাই’ করার ধারণা নিতে নিতেই চলে যেতে হয় ক্যাডেট কলেজে। ছুটিতে বাসায় আসলে চাকরিজীবী বাবা মা’র দিনের অনুপস্থিতি পুরো বাসাকে ‘আর অ্যান্ড ডি’ ল্যাব বানাতে গিয়ে বৈদ্যুতিক শর্ট-সার্কিটে ফিউজ ওড়ানো ছিলো নিয়মিত ঘটনা। বাসায় আগুন ধরানোর জন্যে কম মার খেতে হয়নি তাকে।
ইলেকট্রনিক কম্যুনিকেশনের প্রতি ‘অসম্ভব’ দুর্বলতা তাকে নিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরে। মার্কিন সেনাবাহিনীর সিগন্যাল স্কুল থেকে শুরু করে আজ পর্যন্ত সরকারি এবং ব্যক্তিগত উদ্যোগে ৭০ এর বেশি ট্রেনিং জুড়েছে তার অভিজ্ঞতার ঝুঁলিতে। অভিজ্ঞতার ‘ডটগুলোকে কানেক্ট’ করতে বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুরেটরি কমিশনে প্রায় সাত বছরের অভিজ্ঞতা দিয়েছে অন্যভাবে চিন্তা করতে। পথ দেখিয়েছে বড় স্কেলের ডাটা চিনতে। খুব কাছে থেকে। সরাসরি কাজ করেছেন কোটি কোটি ডাটা রেকর্ডকে সরকারি প্রজ্ঞাতে যুক্ত করতে।
২০০৯ সালে জাতীয় স্কেলে প্রতিটা টেলিকম অপারেটরের ‘ইন্টারকানেকশন ভয়েস কল কস্ট মডেলিং’তৈরিতে সহযোগিতা করতে গিয়ে তার ধারণা পাল্টায় ডাটার ব্যাপারে। কোটি কোটি মিনিটের ‘ভয়েস কল’ আর ‘এসএমএস’ এর আন্তসংযোগ ‘হোলসেল’ মূল্য নির্ধারণে ডাটা যে কথা বলে সেটার প্রমান দেখেন নিজের চোখে। প্রযুক্তিগতভাবে এ ব্যাপারে সহযোগিতা দেয় ‘ইন্টারন্যাশনাল টেলিকম্যুনিকেশন ইউনিয়ন’ (আইটিইউ) - দু বছর ধরে। এই ডাটার ধারণা তাকে উদ্বুদ্ধ করে টেলিকম্যুনিকেশন ইঞ্জিনিয়ারিং এ মাস্টার্স করতে। সরকারি কাজের ফ্রেমওয়ার্কের মধ্যে বড় বড় ডাটা ইন্টারমেডিয়ারি (গুগল, ফেইসবুক ইত্যাদি), এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার (আইটিইউ, বিশ্বব্যাংক ...) সাথে যোগসূত্র হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘পিএইচডি রিসার্চার’ হিসেবে কাজ করছেন - নীতিনির্ধারনীদের জন্য একটা ড্যাশবোর্ড তৈরির ফ্রেমওয়ার্ক নিয়ে। এ মুহূর্তে তিনি বাংলাদেশ সেনাবাহিনী থেকে প্রেষণে ‘ন্যাশনাল টেলিকম্যুনিকেশন মনিটরিং সেন্টার’ এ কর্মরত।
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳50
Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city
No Warranty
In 3 days return after delivery
"‘শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং’ বইটি যেকোনো পেশার মানুষের জন্য লেখা। মেশিন লার্নিং ব্যাপারটা ‘কনসেপ্ট হেভি, কোড লাইট’। কম ‘কোড’, তবে কনসেপ্ট পরিষ্কার করে এগিয়েছে এ বইটি। আপনার সমস্যার দর্শন না বুঝলে সমস্যার ভেতরে যাওয়া দুষ্কর। কোড করা সমস্যা নয়, সমস্যা হচ্ছে ‘সমস্যা’ ঠিকমতো বোঝার।
আর সেই ধারণা থেকে হাতেকলমের কনসেপ্টে মেশিন লার্নিং নিয়ে বইগুলো লিখছেন আমাদের লেখক। ‘শূন্য থেকে পাইথন মেশিন লার্নিং’ পাইথন সিরিজের প্রথম বই। ‘টেনসর ফ্লো’ ও ‘ডিপ লার্নিং’ নিয়ে পরের বইটি বুঝতে সাহায্য করবে এই বই। মূল বইটি (গিটবুক থেকে যার শুরু, https://raqueeb.gitbook.io/scikit-learn/) থেকে প্রিন্ট এডিশনে ২৫ শতাংশের মতো কনটেন্ট এডিট বা যোগ হয়েছে বলে ধারণা করা যায়। লেখকের কনসেপ্ট ‘রিড ফার্স্ট, বাই লেটার’-এর ফলে আপনি অনলাইনে বই পড়ে কেনার আইডিয়া করতে পারেন শুরুতেই।
ধারণা করছি একদম ‘জিরো’, মানে শূন্য অভিজ্ঞতা থেকে ডেটা সায়েন্সের পাইথন ও মেশিন লার্নিংয়ের শুরুটা শেখা যাবে এই বই থেকে। মেশিন লার্নিং ব্যাপারটা অনেক বিশাল হওয়ায় ‘ওভার হাইপড’ এই রাস্তায় আমরা যাতে পথ না হারাই সে কারণে এই বই। রাস্তা চিনে গেলে পেছনে ফিরে তাকানোর দরকার হবে না এ বিষয়ে। আর সেই রাস্তা চেনানোর দায়িত্ব ছেড়ে দিতে পারেন এই বইয়ের ওপর। একদম হাতেকলমে। হাতেকলমে সিরিজের আগের বই ‘হাতেকলমে মেশিন লার্নিং’ বেসিক কনসেপ্ট তৈরিতে চমৎকারভাবে সাহায্য করলেও এই বইয়ের জন্য সেটা বাধ্যতামূলক নয়। যারা ডিপ লার্নিং শিখতে চান, তবে মেশিন লার্নিংয়ের ধারণা কম, তাদের জন্য সামনের ‘টেনসর ফ্লো দিয়ে পাইথন ডিপ লার্নিং’ বইয়ের জন্য এ বইটি একটা ভালো গেটওয়ে হতে পারে।
হ্যাপি পাইথন মেশিন লার্নিং!
| 0 | |
|---|---|
| 0 | |
| 0 | |
| 0 | |
| 0 |
Product Comments
Write a comment