শ্রেষ্ঠ কবিতা-জীবনানন্দ দাশ

0.0 0 reviews

শ্রেষ্ঠ কবিতা-জীবনানন্দ দাশ

৳200
In stock SKU: UPBM978 -984 -91863 -5 -9
Weight150G

জীবনানন্দ দাশ

জন্ম ১৭ই ফেব্রুয়ারি, ১৮৯৯ সালে বরিশাল শহরে। পিতা সত্যানন্দ দাশ, মাতা কুসুমকুমারী দাশ, স্ত্রী শ্রীমতী লাবণ্য গুপ্ত । শিক্ষা প্রথমে বরিশাল ব্রজমোহন স্কুল ও ব্রজমোহন কলেজ, পরে কলকাতা প্রেসিডেন্সি কলেজ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী সাহিত্যে এম. এ. (১৯২১)। অধ্যাপনার কাজেই কর্মজীবনের শুরু এবং সমাপ্তি । মাঝখানে কিছুদিনের জন্য কলকাতার একটি দৈনিক পত্রিকার সাহিত্য বিভাগের সম্পাদনায় নিযুক্ত ছিলেন। ঝরা পালক (১৯২৮), ধূসর পাণ্ডুলিপি (১৯৩৬), বনলতা সেন(১৯৪২), মহাপৃথিবী (১৯৪৪), সাতটি তারার তিমির (১৯৪৮), বনলতা সেন (১৯৫২)। নিখিলবঙ্গ রবীন্দ্র-সাহিত্য সম্মেলন কর্তৃক পুরস্কৃত। জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা: ১৯৫৪ । ১৯৪৭-১৯৫৪ সালের শ্রেষ্ঠ বাংলা বই বিবেচিত ও ভারত-রাষ্ট্র কর্তৃক পুরস্কৃত। মৃত্যুর পরে প্রকাশিত : কবিতার কথা (১৯৫৬), রূপসী বাংলা (১৯৫৭), বেলা অবেলা কালবেলা (১৯৬১), জীবনানন্দ দাশের গল্প (১৯৭২), মাল্যবান (উপন্যাস) (১৯৭৩), সুদর্শনা (১৯৭৩), সুতীর্থ (১৯৭৭), মনবিহঙ্গম (১৯৭৯),আলোকপৃথিবী (১৯৮২)। ২২ অক্টোবর,১৯৫৪ তারিখে ট্রাম দুর্ঘটনায় নিহত হন।

Secure checkout Genuine product

Shipping Info

Shipping Fee In Dhaka City ৳22

Shipping Fee Out side of Dhaka City ৳110

Delivery Info

Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city

Warranty Info

No Warranty

Return Info

In 3 days return after delivery

আধুনিক রোমান্টিক কবি জীবনানন্দ দাশকে (১৮৯৯ ১৯৫৪) ধারণা করা হয়,বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পর বাংলা সাহিত্যে সবচেয়ে প্রভাবশালী কবি। সমকালীন অন্যান্য কবিদের তুলনায় তিনি ছিলেন অনেক এগিয়ে। তার কাব্য প্রতিভায় মুগ্ধ হয়ে স্বয়ং রবীন্দ্রনাথ বলেছিলেন: “তোমার কবিতাগুলোতে রস আছে, স্বকীয়তা আছে এবং দেখার আনন্দ আছে!” জীবনানন্দ দাশের অন্যতম শ্রেষ্ঠ কাব্য গ্রন্থ 'শ্রেষ্ঠ কবিতা' বইটিতে মোট ১০৫ টি কবিতা নিয়ে সর্বপ্রথম প্রকাশিত হয় কবির মৃত্যুর ঠিক একবছর পর ১৯৫৫ সালে । গ্রন্থটির জন্য তিনি মরণোত্তর সাহিত্য অকাদেমী পুরস্কারে (১৯৫৫) ভূষিত হন। বইটি তৎকালীন সময়ে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। জীবনানন্দ দাশের সবচেয়ে বড় অবদান, তিনি কবিতার ভাষাকে আমুল পরিবর্তিত করেছেন, অসংখ্য সাধারন শব্দকে তিনি কবিতার মাঝে এনে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন।

Ratings & Reviews of শ্রেষ্ঠ কবিতা-জীবনানন্দ দাশ

0.0/5

0
0
0
0
0

Write a review

Rating

Image Preview
Image Preview
Image Preview

Product Comments


Write a comment