পদ্ম বলে এসো

0.0 0 reviews

পদ্ম বলে এসো

৳270
In stock SKU: bap1003
Weight250G

About The Author

Md Rafiuzzaman Sifat

লেখালেখির নেশাটা শৈশবে শুরু। ‘গোল্লাছুট’-এ লেখা গল্পের বাইলাইনে সর্বপ্রথম ছাপা অক্ষরে নিজের নাম দেখে যে মুগ্ধতার জন্ম তা এখনো বয়ে চলছেন।

জন্ম ২৪শে নভেম্বর। শৈশব- কৈশোর কেটেছে ব্রহ্মপুত্রের তীরে। এখন অব্দি প্রকাশিতব্য উপন্যাস ‘সুয়া উড়িলো উড়িলো জীবেরও জীবন’, 'পদ্ম বলে এসো', ‘মনোপাখি’। প্রথম প্রকাশিত বই ছোটো গল্প সমগ্র ‘সে আমার গোপন’

গান ও নাটক লেখার পাশাপাশি স্যাটায়ার লেখায় তাঁর জনপ্রিয়তা রয়েছে।

লেখক ভালোবাসেন মানুষকে। পড়তে, জানতে ও শিখতে।

Secure checkout Genuine product

Shipping Info

Shipping Fee In Dhaka City ৳22

Shipping Fee Out side of Dhaka City ৳110

Delivery Info

Within 5 Days in Dhaka city and 10 days Outside of Dhaka

Warranty Info

No warranty

Return Info

In 3 days return after delivery

Poddo Bole Asho

Author: Rafiuzzaman Sifat

ঘরে ঢুকেই নিচু মাথায় লুতফা অস্ফুট গলায় বলল, ‘এইটা মফঃস্বল শহর। এখানে মানুষ দেখার আগে, নিয়ম কানুন ঠিকমতো পালন হল কিনা সেটা দেখা হয়। আপনি হবু জামাই, এ বাড়িতে প্রথম এসেছেন। আপনার খালি হাতে হুট করে আসা নিয়ে অনেকেই অনেক আজেবাজে কথা বলবে। কয়েক রাস্তা পরেই সুধীর ঘোষ মিষ্টির দোকান। আপনি কি পিছনের দরজা দিয়ে গিয়ে পাঁচ কেজি মিষ্টি নিয়ে আসতে পারবেন?’
থতমত মুখে আদিল উঠে দাঁড়ায়, ‘ভুল হয়ে গেছে। তুমি দেখা করবে না কিন্তু তোমার সাথে আমার কথা বলাটা জরুরী ছিল। ঝোঁকের মাথায় চলে এসেছি। আমার এভাবে আসাটা ঠিক হয়নি। আমি এক্ষুণি মিষ্টি নিয়ে আসছি।’
লুতফা বলল, ‘বলছেন ঝোঁকের মাথায় চলে এসেছেন, তো আপনার কাছে পাঁচ কেজি মিষ্টি কেনার টাকা আছে?’
ঠোঁট কামড়াতে কামড়াতে আদিল মানিব্যাগ বের করল, তাকে দেখে মনে হচ্ছে সে মাটির সাথে মিশে যাবে। দ্বিধান্বিত স্বরে সে বলল, ‘মিষ্টি কেনা যাবে, কিন্তু কেনার পর আর ঢাকা ফিরে যাওয়ার ভাড়া থাকবে না।’

Ratings & Reviews of পদ্ম বলে এসো

0.0/5

0
0
0
0
0

Write a review

Rating

Image Preview
Image Preview
Image Preview

Product Comments


Write a comment