Shipping Info
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳50
Click the image to view a larger preview
লেখক: আশীফ এন্তাজ রবি
প্রকাশকাল: 2019
পৃষ্ঠা সংখ্যা: 93
বাঁধাই: হার্ডকভার
বাংলা সাহিত্যের কালজয়ী লেখক আশীফ এন্তাজ রবির জন্ম ঢাকায়। ১৯৭৭ সালের ২১ আগস্ট। তখন মসজিদে ফজরের আজান হচ্ছিল, সেই পবিত্র প্রত্যুষে বাংলা গল্পের এই বরপুত্র ভূমিষ্ঠ হন।
শৈশবেই তিনি রিমেটিক ফিভার নামের বিরল রোগে আক্রান্ত হন। এই কালাত্মক ব্যাধির কারণে তার গা সব সময় ম্যাজম্যাজ করত, হাতে-পায়ে অসহনীয় ব্যথা হতো। প্রখ্যাত শিশুরোগ বিশেষজ্ঞ এম আর খান তার চিকিৎসা করেন। এই চিকিৎসার গুণেই যৌবনে পদার্পণ করার আগেই এই সুমহান শিল্পী রোগমুক্ত হন। তার শরীরের ব্যথা চলে গেলেও কিছু ব্যথা তার হাতের আঙুলে থেকে যায়।
মূলত ব্যথার কারণেই বাংলা সাহিত্যের এই দিকপাল লেখালেখি কম করেন। তবে তিনি মুখে গল্প বলতে পটু। কেননা তার গলায় কোনো সমস্যা নেই। জনৈক জ্যোতিষী বলেছেন, কোনো মায়াবতী তার হাত ধরলে, তিনি এই ব্যাধিমুক্ত হবেন। তার হাতের যন্ত্রণা লাঘব হবে।
আশীফ এন্তাজ রবি তাই সকাতরে প্রায়ই বলেন, আমার জন্য না, বাংলা সাহিত্যের মুখের দিকে তাকিয়ে কোনো হূদয়বতী কি এগিয়ে আসবে না?
পৃথিবী বড় নিষ্ঠুর। কাজেই অদ্যাবধি কেউ এগিয়ে আসেনি। অগত্যা— দীর্ঘ পাঁচ বছর পর— হাতের যন্ত্রণা উপেক্ষা করে তিনি লিখেছেন নতুন উপন্যাস: পালিয়ে যাবার পর। নিঃসন্দেহে এ উপন্যাসটির মাধ্যমে বাংলা সাহিত্য একটি নতুন যুগে পদার্পণ করল। দেশ ও জাতির জন্য এটা অনেক বড় একটি ঘটনা।
কিছু কিছু বড় ঘটনা মানুষের চোখ এড়িয়ে যায়। এ উপন্যাসটি লেখার ঘটনাও কারও চোখে পড়বে না বলেই লেখকের বিশ্বাস।
লেখক পরিচিতির এই নির্লজ্জ অংশটুকু আশীফ এন্তাজ রবি নিজেই লিখেছেন। বড় ঘটনার মতো এই তুচ্ছ ব্যাপারটিও মানুষের চোখ এড়িয়ে যাবে—এটাই তার প্রত্যাশা।
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳50
Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city
No Warranty
In 3 days return after delivery
“আমাদের বাসার সবাই পাগল।
আমার বাবা-মা পাগল। দাদা এবং দিদা পাগল। এমনকি আমাদের বাসায় যে কাজের বুয়া কাজ করে, যার নাম নয়নের মা—তার মাথায়ও ভীষণ গোলমাল আছে বলে আমার দৃঢ় বিশ্বাস।
কোন পাগলের কথা দিয়ে গল্প শুরু করব? সবচেয়ে সিনিয়র পাগলের কথাই আগে বলি। তারপর বয়সের ক্রম অনুযায়ী আগানো যাবে। কেমন?”
এ রকম পাগলামোয় ভরা একটি পরিবারের কাহিনি পালিয়ে যাবার পর।
| 0 | |
|---|---|
| 0 | |
| 0 | |
| 0 | |
| 0 |
Product Comments
Write a comment