Shipping Info
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳110
Click the image to view a larger preview
পৈত্রিক সূত্রে চট্টগ্রামের মানুষ। যদিও বান্দরবান, ঢাকা আর সিলেটেই থাকা হয়েছে জীবনের বেশির ভাগ সময়।
বাবা মোঃ আয়ুব ও মা ফাহিমা পারভীন রিতা। একমাত্র বড় বোন শারমিন আক্তার শিমু।
পড়াশোনা করেছি চট্টগ্রাম টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে। বিএসসি শেষ করে ২০১৩ সালের ডিসেম্বর থেকে প্রকৌশলী হিসেবে কর্মরত আছি চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোনের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে।
ছোটবেলা থেকেই আঁকা আঁকির সাথে ছিলাম। ঘটনাক্রমে লেখক হয়ে গেছি। দুটো শখ মানুষের কখনো থাকে না একসাথে। তবুও মাঝে মধ্যে নিজেকে আঁকিয়ে, কখনো বা লেখক হিসেবে পরিচয় দিতে আনন্দ পাই। নিজের সম্পর্কে এটুকুই।
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳110
Within 5 days in Dhaka city and 10 days outside of Dhaka city
No Warranty
In 3 days return after delivery
Author: Md. Farhad Chowdhury Shihab
“তেলেপুকা তেলেপুকা কুথায় তুমি যাউ?
এত্ত কাগুজ কেমুন করে চিবিয়ে তুমি খাউ?
খাচ্ছো কেনু বই খাতা আর জুতার কালো ফিতা-
বুটের কালি খাউ নাকি ভাই- মিষ্টি নাকি তিতা?
আমিও খাই শাদা রবার- লাল কলমের কালি,
কেরসিনের তেল খেয়ে ভাই- পট করেছি খালি!
আম্মা মারে ধুরুম ধারুম- আব্বা হাসে তাই
বাবাকোয়ার সৈন্য নিয়ে- কুথায় আমি যাই?”
কর্ণেল বাবাকোয়ার মন খারাপ। সে বাবলিকে ধারাপাত শিক্ষা দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে মাত্র দুদিন হল। তার নিজের হাতে লেখা ধারাপাতের শিক্ষামূলক বাণী সম্বলিত বই। সেই বই কিনা বাবলি তেলাপোকার মত খেয়ে ফেলা শুরু করেছে তার ছোট ছোট দুই জোড়া দাঁত নিয়ে। ইঁদুর কাগজ কেটে গুঁড়া গুঁড়া করে দেয়- কিন্তু তেলাপোকা গুঁড়া ফেলে রাখে না, পুরোটাই খেয়ে নেয়। বাবলিও তেলাপোকার মত সেই বই খেয়ে হজম করে ফেলছে। বাবাকোয়া চিন্তিত খুব ব্যাপারটা নিয়ে। আম্মাকে বিষয়টা জানানোর চেষ্টা করেছিল- কিন্তু নোভেরা তাকে কেরসিন তেল খাওয়ার কারণের ধোলাই দিয়ে ছেড়ে দিয়েছে। বাবাই বিষণ্ন মুখে ডায়েরি লিখতে বসে গেছে তাই।
| 0 | |
|---|---|
| 0 | |
| 0 | |
| 0 | |
| 0 |
Product Comments
Write a comment