জনসংস্কৃতি ও মধ্যবিত্ত

0.0 0 reviews

জনসংস্কৃতি ও মধ্যবিত্ত

৳340
In stock SKU: ADBM-31213456
Weight200G

লেখক: মানস চৌধুরী

প্রকাশকাল: 2021

পৃষ্ঠা সংখ্যা: 176

বাঁধাই: হার্ডকভার

লেখক পরিচিতি

মানস চৌধুরী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের অধ্যাপক। এ ছাড়া নিম্নস্নাতকে তিনি পড়িয়েছেন মিডিয়া অধ্যয়ন, সাহিত্য, সংবাদ-আলোকচিত্র, স্থাপত্যবিদ্যা, দর্শন, প্রত্নতত্ত্ব, কম্পিউটার বিজ্ঞান ইত্যাদি শাস্ত্রের শিক্ষার্থীদের। বিদ্যাজগতে তার সম্পাদিত রচিত কিছু গ্রন্থ রয়েছে। ছোটগল্পকার হিসেবেও তিনি কাজ করেন। প্রকাশিত ছয়টি গল্পের বই রয়েছে। অতিথি অধ্যাপক হিসেবে গিয়েছিলেন হিরোশিমা বিশ্ববিদ্যালয় ও দিল্লির দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ে। বাংলাদেশের প্রথম চিত্রকলার পত্রিকা ডিপার্ট-এর সম্পাদনামণ্ডলীর একজন ছিলেন।
তর্কমূলক রচনায় তিনি নানান প্রসঙ্গে লিখে থাকেন, আর বলেন।

Secure checkout Genuine product

Shipping Info

Shipping Fee In Dhaka City ৳22

Shipping Fee Out side of Dhaka City ৳50

Delivery Info

Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city

Warranty Info

No Warranty

Return Info

In 3 days return after delivery

  • বইটিতে বিভিন্ন সময়ে রচিত ও প্রকাশিত কয়েকটি প্রবন্ধ জড়ো করা হয়েছে। সময়কালের ব্যাপ্তি বিবেচনা করলে কমবেশি ২৫ বছর। বিদ্যায়তনিক বা একাডেমিক রচনাকেই কেবল রাখা হয়েছে। তবে সব প্রকাশনা স্বীকৃত বিদ্যায়তনিক প্রকাশনা নয়, যেহেতু স্বীকৃতির এই বিষয়টা নিয়ে লড়াই-ফ্যাসাদ আছেই। 
    তিনটি জার্নাল থেকে প্রকাশিত রচনা রয়েছে— সমাজ নিরীক্ষণ, যোগাযোগ ও নৃবিজ্ঞান পত্রিকা। নৃবিজ্ঞান বিভাগ থেকে প্রকাশিত পুস্তকে প্রকাশিত রচনাও জড়ো করা হয়েছে। একটি রচনা রয়েছে অন্তত যা কখনোই প্রকাশিত হয়নি, কারণ তা বিদ্যাজগতীয় পত্রিকা থেকে প্রত্যাখ্যাত হয়েছে। তত দিনে এই বইটির প্রক্রিয়া শুরু হয়েছে বলে আর কোনো অবিদ্যাগত প্রকাশনায়ও পাঠানো হয়নি। একটি রচনা সম্প্রতি করোনাকালের একটা সংকলনের জন্য নিমন্ত্রিত। আর একটি মাত্র রচনা দৈনিকে প্রকাশিত ছিল প্রায় বছর কুড়ি আগে। কিন্তু কোনোটাকেই রাখতে দ্বিধা করিনি। কারণ এই পুস্তকের বিদ্যামূল্য নিয়ে আমার দুর্ভাবনা নেই। 
    গ্রন্থটিকে এসব জড়োগিরির সত্ত্বেও জগাখিচুড়ি না বলার ইচ্ছা আমার, তবে পাঁচমিশালি বলা যেতেই পারে, যদি পাঠক চান। তবে গ্রন্থটির আলোচ্য বিষয়বস্তু বিচার করলে ততটা পাঁচমিশালি নয়। জনসংস্কৃতি তথা ‘পপুলার কালচার’ এখানকার প্রবন্ধগুলোর অনুসন্ধানের জায়গা। তবে খোদ জনসংস্কৃতির পরিধি সুনিশ্চিত মীমাংসিত নয়। ফলে কিছু পাঠক যদি বিষয়বস্তুও অসামঞ্জস্য দাবি করেন, অবাক হব না। দুয়েকটা প্রবন্ধ তর্ক বা বিদ্যার পদ্ধতিগত প্রশ্ন নিয়েও চিন্তাশীল থেকেছে।

Ratings & Reviews of জনসংস্কৃতি ও মধ্যবিত্ত

0.0/5

0
0
0
0
0

Write a review

Rating

Image Preview
Image Preview
Image Preview

Product Comments


Write a comment