এভরি থিং ইয ফা*ড

0.0 0 reviews

এভরি থিং ইয ফা*ড

৳300
In stock SKU: bap1088
Weight300G

About The Author

Mark Manson

Mark Manson is an American self-help author and blogger. As of 2019 he had authored three books, two of which, The Subtle Art of Not Giving a Fuck, and Everything Is Fucked: A Book About Hope, were The New York Times bestsellers.

Ashikur Rahman

আশিকুর রহমানের জন্ম নব্বইয়ের দশকের কোনো এক সালের মার্চ মাসে, ঢাকার জেলার কেরানীগঞ্জে।
ঢাকা সিটি কলেজ থেকে বিবিএ সম্পন্ন করে এমবিএ করেছেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে।
তার অনূদিত গ্রন্থসমূহঃ দ্য উইডোজ অফ মালাবার হিল, ইনুইট মিথলজি, দ্য সাটল আর্ট অফ নট গিভিং আ ফা*, এভরিথিং ইয ফা*ড, ইউ আর অ্যা ব্যাডঅ্যাস, টু স্টেটসঃ দ্য স্টোরি অব মাই ম্যারেজ। এছাড়া আদী প্রকাশনের আগাথা ক্রিস্টির গল্প সংকলনের জন্য অনুবাদ করেছেন ‘দ্য ড্রিম’ ও ‘ডাবল সিন’ নামের দুটি ছোট গল্প। এছাড়া অনলাইনে পাঠকদের জন্য অনুবাদ করেছেন বিভিন্ন লেখক-লেখিকাদের একাধিক ছোট গল্প।
এ পর্যন্ত অনূদিত গ্রন্থের সংখ্যা ৬টি হলেও এখানেই থেমে থাকতে চান না তিনি। পাঠকদের ভিনদেশী থ্রিলার-মিস্ট্রি ও নন-ফিকশন জনরার বিভিন্ন বই বাংলা ভাষায় উপহার দেবার জন্য কাজ করে যাচ্ছেন।

Secure checkout Genuine product

Shipping Info

Shipping Fee In Dhaka City ৳22

Shipping Fee Out side of Dhaka City ৳110

Delivery Info

Within 5 days in Dhaka city and 10 days outside of Dhaka city

Warranty Info

No Warranty

Return Info

In 3 days return after delivery

Everything Is F*cked

Author: Mark Manson
Translator: Ashikur Rahman

আমরা বড্ড অদ্ভুত একটা সময়ে বাস করছি। ইতিহাসের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে সবকিছুই উন্নত, সস্তা আর প্রাচুর্যে পরিপূর্ণ। কিন্তু তবুও সবকিছুই কেমন যেন উচ্ছন্নে চলে গেছে- বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে, সরকার ব্যর্থ হচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে, মানুষ অল্পতেই অপমান বোধ করছে। সবকিছু মিলিয়ে আশাহীন একটা সময় পার করছি আমরা।
হচ্ছেটা কী আসলে?
কেউ যদি থেকে থাকে সমস্যাটা ধরিয়ে দেবার আর সেই সমস্যা সমাধানে সাহায্য করবার মতো তাহলে সেটা ঠোঁটকাটা মার্ক ম্যানসন।
“এভ্রিথিং ইয ফা*ড” বইতে মার্ক ম্যানসন তুলে এনেছেন প্রতিটি মানুষের অন্তর্নিহিত ত্রুটিগুলো, পৃথিবীতে চলমান বিপর্যয়সমূহকে। প্লেটো, নিৎশে আর টম ওয়েইটসের মতো ব্যক্তিদের জ্ঞানকে পুঁজি করে তিনি বর্ণনা করেছেন বর্তমান যুগের সঙ্কটের ধরণ ও তার কারণ। ধর্ম ও রাজনীতির ব্যবচ্ছেদের মাধ্যমে দেখিয়ে দিয়েছেন এই দুইয়ের মাঝে সম্পর্ককে। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছেন অর্থের সাথে আমাদের সম্পর্ককে, বিনোদনের সাথে ইন্টারনেটের অপরিহার্যতাকে। ইতিবাচক কিছু আমাদের কীভাবে কুরে কুরে খেতে পারে তাও দেখিয়েছেন নির্দ্বিধায়। আমাদের বিশ্বাস, আনন্দ, স্বাধীনতার সংজ্ঞাকে করেছেন প্রশ্নবিদ্ধ; বাদ দেননি আশাকেও।
স্বভাবসুলভ হাস্যরস আর তির্যক বাক্যের মাধ্যমে এই বইয়ে মার্ক ম্যানসন আমাদের চ্যালেঞ্জ করেছেন নিজের প্রতি সৎ হবার, বাইরের দুনিয়ার সাথে নিজেকে সংযুক্ত করবার।
চলুন পাঠক, আরেকবার ঘুরে আসা যাক মার্ক ম্যানসনের তেতো সত্যের দুনিয়ায়!

Ratings & Reviews of এভরি থিং ইয ফা*ড

0.0/5

0
0
0
0
0

Write a review

Rating

Image Preview
Image Preview
Image Preview

Product Comments


Write a comment