চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার

0.0 0 reviews

চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার

৳240
In stock SKU: ADBM-1215450
Weight200G

লেখক: রাহিতুল ইসলাম

প্রকাশকাল: 2020

পৃষ্ঠা সংখ্যা: 111

বাঁধাই: হার্ডকাভার

লেখক পরিচিতি

তথ্যপ্রযুক্তির ক্ষেত্রটাই আমার জগৎ। লেখালেখারি মাধ্যমে চেষ্টা করে যাচ্ছি পাঠকদের এই জগতের নানান জানা–অজানা কথা জানাতে—কখনো সংবাদপত্রে লিখে, কখনো বই লিখে। আমার চিন্তার সবটাজুড়েই আছে তথ্য ও প্রযুক্তি খাত।
বেশ কয়েক বছর ধরে দেশের একটি শীর্ষ দৈনিকে সাংবাদিকতা করছি। তথ্যপ্রযুক্তি খাতকে লেখালেখির মাধ্যমে তুলে ধরায় পেয়েছি বিভিন্ন স্বীকৃতি ও সম্মাননা। সাংবাদিকতার পাশাপাশি লেখক হিসেবে তথ্যপ্রযুক্তি খাতের সফল গল্পগুলোও তুলে ধরছি এবং উপন্যাসে রূপ দিচ্ছি। এরই মধ্যে আমার চারটি বই প্রকাশিত হয়েছে। বেশির ভাগ বই–ই লেখা তথ্যপ্রযুক্তি জগৎ ঘিরে।
আইটি সাংবাদিকতা করতে এসে দেখলাম, এই শিল্প খাত নিয়ে মানুষের মধ্যে খুব একটা সচেতনতা তৈরি হয়নি। আর তাই আমি এ বিষয় নিয়ে লিখতে শুরু করি। সাংবাদিকতার বাইরে এসে আমি এখন মৌলিক লেখার দিকে গুরুত্ব দিচ্ছি।
আমি আমার লেখার মাধ্যমে বাংলাদেশের আইসিটি ইন্ডাস্ট্রির কথা দেশ ও দেশের বাইরের মানুষদের কাছে পৌঁছে দিতে চাই। আমার সবটুকু সময়ই শুধু তথ্যপ্রযুক্তি খাতের সংবাদ সংগ্রহ ও এ ক্ষেত্রে নিত্যনতুন গল্প নিজের লেখনীতে তুলে ধরা।
বর্তমানে আমি গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) বাংলার কমিউনিকেশন অ্যাসোসিয়েট ও সহকারী বাবস্থাপক এবং দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে কর্মরত গণমাধ্যমকর্মীদের সংগঠন বাংলাদেশ আইসিটি জার্নালিস্ট ফোরামের (বিআইজেএফ) নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আরও জানতে: www.rahitulislam.com ঠিকানায়।
রাহিতুল ইসলাম
তথ্যপ্রযুক্তি সাংবাদিক

Secure checkout Genuine product

Shipping Info

Shipping Fee In Dhaka City ৳22

Shipping Fee Out side of Dhaka City ৳50

Delivery Info

Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city

Warranty Info

No Warranty

Return Info

In 3 days return after delivery

বই পরিচিতি

বাংলাদেশের গ্রামগুলো ক্রমাগত হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে তাদের ঐতিহ্য আর সেই সঙ্গে গ্রামের মেধাবী তরুণরা চলে যাচ্ছে শহরে। প্রত্যন্ত অঞ্চলের মানুষ থেকে যাচ্ছে অন্ধকারে। প্রযুক্তির এই ক্রমবর্ধমান সময়েও এগোচ্ছে না গ্রামগুলো। কিন্তু অনেক প্রতিকূলতা আর বাধা–বিপত্তির মধ্যেও কিছু ব্যতিক্রমী দৃষ্টান্ত বদলে দেয় সমাজকে, বদলে দেয় আমাদের গতানুগতিক দৃষ্টিভঙ্গি। রাহিতুল ইসলামের ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ বইটি তেমনই একটি দৃষ্টান্ত। একজন তরুণের একটি সিদ্ধান্ত শুধু তার নিজের জীবনই বদলে দেয়নি, বদলে দিয়েছে পুরো একটি চরকে।
বর্তমান সময়ে এমন একটি বই তরুণদের জন্য ভীষণ অনুপ্রেরণাদায়ক। আমি বিশ্বাস করি, বাংলাদেশের গ্রাম আধুনিক হলে, বদলে যাবে পুরো দেশের চিত্র। আমরা যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখি, তা পাবে বাস্তবতার ছোঁয়া। এ বইটি আমাদের তরুণ সমাজকে সেই স্বপ্নপূরণের সাহস জোগাবে। রাহিতুল ইসলামের আগের বইগুলো, যেমন— আউটসোর্সিং ও ভালোবাসার গল্প, কেমন আছে ফ্রিল্যান্সার নাদিয়া—যতটা সাড়া ফেলেছিল পাঠকের মধ্যে, আমার ধারণা ‘চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার’ এর চেয়ে বেশিসংখ্যক পাঠকের মনে দাগ কাটবে। এই গল্পের চরিত্রগুলো হয়ে উঠবে সবার জন্য অনুপ্রেরণা ও অনুসরণীয়।
মুনির হাসান
সাধারণ সম্পাদক, বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিএসএন) ও
যুব কর্মসূচি সমন্বয়ক, দৈনিক প্রথম আলো।
রাইটার্স ইনফো

Ratings & Reviews of চরের মাস্টার কম্পিউটার ইঞ্জিনিয়ার

0.0/5

0
0
0
0
0

Write a review

Rating

Image Preview
Image Preview
Image Preview

Product Comments


Write a comment