Shipping Info
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳50
Click the image to view a larger preview
লেখক: বের্নার অঁরি লেভি, শিশির ভট্টাচার্য্য
প্রকাশকাল: 2014
পৃষ্ঠা সংখ্যা: 392
বাঁধাই: হার্ডকভার
শিশির ভট্টাচার্য্যরে জন্ম ১৯৬৩ সালে, চট্টগ্রামে। প্যারিসের সর্বোন বিশ্ববিদ্যালয় থেকে ভারততত্ত্ব (১৯৮৫-১৯৮৮) ও ভাষাবিজ্ঞানে (১৯৯২-১৯৯৫) স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয় থেকে ভাষাবিজ্ঞানে পি.এইচ.ডি. (২০০৭) করার পর টোকিওর রাষ্ট্রভাষা ইনস্টিটিউটে পোস্টডক্টরাল গবেষণা (২০০৮-১০) সমাপ্ত করেছেন। পেশায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধ্যাপক। মুখ্য নেশা বাংলা ব্যাকরণ চর্চা ও ভাষাবিজ্ঞানের পাঠদান। গৌন নেশা অনুবাদ, গদ্য ও পদ্যের, ফরাসি/ইংরেজি থেকে বাংলায়। ভাষা ও ব্যাকরণসহ বহু বিচিত্র বিষয়ে জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক জার্নাল ও লিটল ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে খান চল্লিশেক প্রবন্ধ। প্রকাশিত পুস্তক: আপোলিন্যারের কবিতা (১৯৯০), র্যাঁবোর কবিতা (১৯৯১, পুনঃপ্রকাশ: ২০১৪), Bhagwan et son monde orange (১৯৯১), জীবনানন্দের কবিতার ফরাসি অনুবাদ (১৯৯১), সঞ্জননী ব্যাকরণ (১৯৯৮), জার্মানি থেকে Word Formation in Bengali : A Whole Word Morphological Description and its Theoretical Implications (২০০৭), অন্তরঙ্গ ব্যাকরণ (২০১৩), ঈশ্বর-ধর্ম-বিশ্বাস (২০১৪), বাংলা ব্যাকরণের রূপরেখা (২০১৬), বাংলা ভাষা: প্রকৃত সমস্যা ও পেশাদারী সমাধান (২০১৬), Basics of Language and Linguistics in 100 questions (2016)।
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳50
Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city
No Warranty
In 3 days return after delivery
Bernard Henri-Lévy (বের্নার অঁরি লেভি, সংক্ষেপে B.H.L.) ফ্রান্সের Ecole Normale Supérieure এর সেরা ছাত্রদের একজন। এই স্কুলে তাঁর শিক্ষকদের মধ্যে ছিলেন সাম্প্রতিক কালের বিখ্যাত দার্শনিক Jacques Derrida এবং Louis Althusser। তিনি একজন সফল বুদ্ধিজীবী, সফল সাংবাদিক, সফল শিক্ষক, সফল তথ্যচিত্রনির্মাতা, সফল গবেষক, সফল কূটনীতিক, বহু পুস্তকের রচয়িতা (যার মধ্যে একাধিক বহুবিক্রিত, ইওরোপ এবং আমেরিকায়), সফল ব্যবসায়ী, ফ্রান্সের অন্যতম ধনাঢ্য ব্যক্তি এবং সুপুরুষ (সর্বার্থে)... এক কথায় একজন অতিসফল মানুষ। ফ্রান্সে ‘নব দার্শনিক’দের (Nouveaux Philosophes) অন্যতম বলে মনে করা হয় তাঁকে। অঁদ্রে মালরোর আহ্বানে সাড়া দিয়ে ১৯৭১ সালের অক্টোবর মাসে তিনি মাত্র ২৩ বৎসর বয়সে বাংলাদেশে এসেছিলেন যুদ্ধের রিপোর্টার হিসেবে। যুদ্ধশেষে বাংলাদেশ সরকারের জন্যেও কাজ করেন কিছুদিন। ১৯৭৩ সালে প্রকাশিত বর্তমান পুস্তক লেভির উপমহাদেশ তথা বাংলাদেশে অবস্থানের অভিজ্ঞতার অনুপ্রেরণায় রচিত।
| 0 | |
|---|---|
| 0 | |
| 0 | |
| 0 | |
| 0 |
Product Comments
Write a comment