Shipping Info
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳50
Click the image to view a larger preview
Elif Shafak is a Turkish-British writer, storyteller, essayist, academic, public speaker, and women's rights activist. In English, she publishes under the anglicised spelling of her pen-name 'Elif Shafak'.
আসসালামু আলাইকুম, প্রিয় পাঠক!
আমি, আহনাফ তাহমিদ বলছি। সংক্ষেপে নিজের সম্পর্কে আপনাদের কিছু জানাই-
জন্মঃ ৯ অক্টোবর, ১৯৯৫
রক্তের গ্রুপঃ B+
পড়াশোনাঃ স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে।
শখঃ লেখালেখি, নতুন নতুন বিষয় সম্পর্কে ইন্টারনেটে ঘাঁটাঘাঁটি, মানুষের সাথে মিশতে পছন্দ করি। বিতর্ক ও মূকাভিনয় করতে প্রচণ্ড ভালোবাসি। সময় সুযোগ পেলেই রাস্তায় হাঁটতে হাঁটতে যাপিত জীবনের দিনাতিপাত দেখতে পছন্দ করি।
আমার যাত্রাঃ আদী প্রকাশনের সাথে আমার যাত্রা শুরু ২০১৮ সালে, রহস্য সম্রাজ্ঞী আগাথা ক্রিস্টির ‘এলিফ্যান্টস ক্যান রিমেম্বার’ বই অনুবাদের মাধ্যমে। এরপর হাঁটি হাঁটি, পা পা করে বেশ কিছু বইয়ের অনুবাদ করেছি। নিশুতি এবং নিশুতি ২ সংকলনের সবচেয়ে বড় দুটো গল্প আমার লেখা। এছাড়াও “সিক্রেটস অফ মেন্টাল ম্যাথ” নামের কাঠখোট্টা গণিতের বইটিকে সহজ ভাষায় পাঠকের হাতে তুলে দেবার প্রচেষ্টা করেছি। ইতিহাসে আগ্রহ থাকার দরুণ “মহারাণা প্রতাপ” বইটিও অনুবাদ করেছি প্রিয় পাঠকদের জন্য।
এলিফ শাফাকের “দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল”, “দ্য আর্কিটেক্ট’স এপ্রেন্টিস” এবং “১০ মিনিটস ৩৮ সেকেন্ডস ইন দিস স্ট্রেঞ্জ ওয়ার্ল্ড” বই তিনটিও আদী প্রকাশন থেকে আমার অনুবাদে এসেছে।
থ্রিলার সাহিত্য নিয়ে অনুবাদ কিংবা লেখালেখি করলেও সমসাময়িক বিষয়গুলো আমাকে বেশ টানে। ধুত্তোরি ছাই! বলে হয়ত একদিন সামাজিক প্রেক্ষাপটেই লেখা শুরু করে দেব। ভবিষ্যতের কথা কে জানে!
ও হ্যাঁ! “আলাদিন” নামের একটা মৌলিক আরবান ফ্যান্টাসি থ্রিলারও কিন্তু আমার আছে। এটিও এসেছে আদী প্রকাশন থেকে। খুব শিগগির বইটির যবনিকা ঘটতে যাচ্ছে দ্বিতীয় খণ্ডে।
আশা করি, আদী প্রকাশন এবং আমার সাথে আপনাদের অভিজ্ঞতাও দারুণ হবে!
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳50
Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city
No Warranty
In 3 days return after delivery
Author: Elif Shafak
Translator: Ahnaf Tahmid
গল্পটা একজন মৃত্যুপথযাত্রীর। ঠিক ১০ মিনিট ৩৮ সেকেন্ড পর লেইলা নামের মেয়েটা পৃথিবীর মায়া কাটিয়ে ছুটতে শুরু করবে উর্ধ্বপানে।
না, ভুল বললাম। লেইলা নয়, ওর নাম টাকিলা লেইলা।
জি, নিশ্চিত হয়েই বলছি। আমাদের গল্পটা টাকিলা লেইলার জীবনের গল্প।
ভ্যান নামক ছোট্ট এক শহরে জন্ম মেয়েটার। পারিবারিক অশান্তি আর যৌন নিপীড়নের শিকার হয়ে অতিষ্ট লেইলা বাড়ি ছেড়ে পালাল ইস্তানবুল। সুখ বলতে যে কী বোঝায়, জানতেই পারল না। ভাগ্যের ফেরে হয়ে গেল যৌনকর্মী।
জীবনের বাঁকে জুটে গেল পাঁচজন বন্ধু, ঘরও বাঁধা হলো ভালোবাসার মানুষের সাথে। একদিন সবকিছু চোখের নিমেষে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। মৃত্যুর সময়টায় জীবনের এই দৃশ্যগুলোই ধরা পড়ল নানা স্বাদে, বর্ণে, গন্ধে।
জামিলা, জয়নাব, হুমেইরা, নালান আর সিনান। গভীর রাতে পিকআপ চুরি করে কিলিয়োসের নিঃসঙ্গ সমাধিক্ষেত্রে কী করতে এসেছে ওরা? বসফরাসের বুকে নীলরঙা মাছটার সাথে সাঁতার কাটল কে?
‘দ্য বাস্টার্ড অফ ইস্তানবুল’ এবং ‘দ্য আর্কিটেক্ট’স অ্যাপ্রেন্টিস’র পর এলিফ শাফাকের চোখে আরও একটুকরো ইস্তানবুলের দেখা পাওয়া গেল এই আখ্যানে। আগের চেয়েও শক্তিশালী, আগের চেয়েও অসাধারণ।
| 0 | |
|---|---|
| 0 | |
| 0 | |
| 0 | |
| 0 |
Product Comments
Write a comment