Shipping Info
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳100
Click the image to view a larger preview
| Title | : | শেখ হাসিনা : তোমার প্রকাশ হোক সূর্যের মতন |
| Author | : | মোনায়েম সরকার |
| Publisher | : | আগামী প্রকাশনী |
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳100
Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city
Warranty not available
In 3 days return after delivery
শেখ হাসিনাকে নিয়ে লেখক বিভিন্ন সময়ে বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ লিখেছেন। সাম্প্রতিক সময়েও তাকে নিয়ে তিনি লিখেছেন একটি দীর্ঘ প্রবন্ধ। এই লেখাগুলোতে সামগ্রিকভাবে শেখ হাসিনাকে পাওয়া না-গেলেও তার জীবন ও নেতৃত্বের বেশ কিছু দিক উন্মোচিত হয়েছে। আগামী দিনে যখন দেশরত্ন শেখ হাসিনাকে নিয়ে ব্যাপক গবেষণা হবে, সেদিনকার গবেষকগণ এসব লেখা থেকে কিছুটা হলেও উপকৃত হবেন-এটা ভেবেই লেখাগুলো একত্রিত করে ‘শেখ হাসিনা : তোমার প্রকাশ হোক সূর্যের মতন’ গ্রন্থটি প্রকাশিত হলো। এতে ১৭টি প্রবন্ধ আছে। বিষয়-বৈচিত্র্যে প্রত্যেকটি প্রবন্ধই স্বতন্ত্র ও সুখপাঠ্য।
বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। দরিদ্র বাংলাদেশকে উন্নত বাংলাদেশে পরিণত করার যে দৃঢ় পদক্ষেপ তিনি গ্রহণ করেছেন। এ কারণে বাঙালি জাতি, বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার নামও কোনোদিন বিস্মৃত হবে না। মৌলবাদ ও ষড়যন্ত্রের ভস্মাধার থেকে শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশ উঠে এসেছে উন্নয়নের মহাসড়কে। আজ বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। বিভিন্ন আন্তর্জাতিক ফোরামেও শেখ হাসিনার নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রাখছে বাংলাদেশ। জলবায়ু, বৈশ্বিক উষ্ণায়ন, দারিদ্রবিমোচন, এসডিজি, এমডিজিসহ সকল ক্ষেত্রে শেখ হাসিনার সাফল্য অনস্বীকার্য। বঙ্গবন্ধুর মতো শেখ হাসিনার নামেও আজ ইতিহাসে নতুন অধ্যায়ের সৃষ্টি হয়েছে।
| 0 | |
|---|---|
| 0 | |
| 0 | |
| 0 | |
| 0 |
Product Comments
Write a comment