নাকফুলে আদিম ঘ্রাণ (হার্ডকভার)

0.0 0 reviews

নাকফুলে আদিম ঘ্রাণ (হার্ডকভার)

৳200
In stock SKU: BBBM-3498-231-89230-1421
Weight200G

Title:নাকফুলে আদিম ঘ্রাণ
Author : অনন্যা জান্নাত
Publisher:অক্ষরবৃত্ত
Secure checkout Genuine product

Shipping Info

Shipping Fee In Dhaka City ৳22

Shipping Fee Out side of Dhaka City ৳100

Delivery Info

Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city

Warranty Info

Warranty not available

Return Info

In 3 days return after delivery

কবিতার অন্তরে যে আহত ও ক্ষতবিক্ষত যন্ত্রণার দীর্ঘশ্বাস নিবিড় আবেগে পুঞ্জীভূত ঘনঘোর সৃষ্টি করে, তার উপশমে শব্দবন্ধ কিংবা অক্ষরের বৃত্ত কি কোনো কাজে লাগে?
নাকি একাকী বেদনায় সিক্ত একটি হৃদয় অপ্রাপ্তির ভারে কেবলই অতলে নিমজ্জিত হতে থাকে, যা কখনো তাকে অভিভূত নিশ্বাসের জগতে ফিরিয়ে নিতে পারে না?
অনন্যা জান্নাত তার কবিতার অতলগহনে অনুরাগী যে আর্তনাদ তুলে ধরেন, তাতে কখনো কখনো আত্মা বিদীর্ণ হয়, কখনো অনিবার্য নিয়তির কাছে পরাজয় মেনেও তিনি বিশ্বাসের স্থবির জগতটাকে জাগিয়ে তোলার চেষ্টা করেন। তাই অনন্যার কবিতা কখনো আবেগের অশ্রুতে সিক্ত, কখনো হাহাকারের আকুলতায় সমর্পিত।
একজন প্রেমিকার জীবনের অপ্রাপ্তির দুর্বহ ভার তাকে যে কতটা ছিন্নভিন্ন করে দিতে পারে, অনন্যার কবিতার পরতে পরতে তার সাক্ষ্য সহজ-সাবলীলতায় দৃষ্টি ও মনের অগোচর থাকে না।
অনন্যার কাব্যভাষ্য এবং তার নির্মাণকলায় আমরা যাকে দেখতে পাই, সে প্রেমপূজারি একজন দয়িতা, অপ্রাপ্তির অনিশ্চয়তার মধ্যেও যার আকাক্সক্ষার কখনো মৃত্যু হয় না।
অনন্যার কাব্যগ্রন্থ ‘নাকফুলে আদিম ঘ্রাণ’ এর প্রতিটি কবিতার পঙক্তিতে পঙক্তিতে সেই নিষ্কলুষ প্রেমের আকুল আকুতি ব্যক্ত হয়েছে। কাব্যগ্রন্থের প্রতিটি কবিতা পাঠ করতে করতে পাঠককে মিশে যেতে হবে তার অন্তর্গূঢ় আবেদনের মহিমার সঙ্গে। আর এখানেই অনন্যা জান্নাতের কবিতার সার্থকতা।

Ratings & Reviews of নাকফুলে আদিম ঘ্রাণ (হার্ডকভার)

0.0/5

0
0
0
0
0

Write a review

Rating

Image Preview
Image Preview
Image Preview

Product Comments


Write a comment