Shipping Info
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳100
Click the image to view a larger preview
| Title | : | মনঘুড়ি |
| Author | : | সাজিদা হিমি |
| Publisher | : | শিখা প্রকাশনী |
Shipping Fee In Dhaka City ৳22
Shipping Fee Out side of Dhaka City ৳100
Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city
Warranty not available
In 3 days return after delivery
শুরু হল আমাদের ভালোবাসার অধ্যায়- যেটা কিনা আমি কখনো কল্পনাই করি নাই, তাও
ওর সাথে। তারপর থেকে আমরা খুব কাছাকাছি চলে আসি। রায়হান আমাকে চিঠি দিত,
আমিও চিঠি দিতাম যেদিন আমাদের দেখা হত। আমি বুঝতে পারি ও আমাকে ভালবাসে।
আমিও ওকে অনেক ভালবাসতে লাগলাম। তারপর আমাদের মধ্যে অনেক ঝগড়াঝাঁটি এবং কথা
কাটাকাটি হত ছোটখাটো ব্যাপার নিয়ে। কিছুদিন পর পরই আমাদের ব্রেক আপ হতো।
আবার মিলেও যেতাম। রায়হান অনেক বদমেজাজি ছিল, ঠিক আমিও তেমন ছিলাম। তাই
আমাদের মধ্যে ঝগড়াটাই বেশি হতো। আবার মিল হলে আদরও কম হতো না।
আমাকে দেওয়া রায়হান এর প্রথম গিফট ছিল চারটা চুড়ি আর একটা নেকলেস। সাথে
সুন্দর ম্যাচিং কানের দুল। ওর দেওয়া উপহার আমার অনেক পছন্দ হয়েছিল। কিন্তু
চুড়িগুলা আমার হাতে হয়নি, তাই পরতে পারিনি। আমি খুব যত্ন করে রেখেছিলাম এই
ভেবে যে, যেদিন আমাদের একটা ফুটফুটে মেয়ে হবে, তাকে দিব আর বলব দেখো তোমার
বাবার আমাকে দেওয়া প্রথম উপহার।<br>
আমি রায়হানকে একদিন জিজ্ঞেস করলাম, তুমি আমাকে সত্যি ভালোবাসো?” ওর উত্তর, “ হ্যাঁ, আই লাভ ইউ এবং তুমি আমার সব।
আসলে আমি ওকে কখনো বলিনি আই লাভ ইউ কিন্তু ওকে আমি অনেক ভালবাসতাম যেটা আমি
বলতে পারি নাই। কারণ আমার ধারণা ছিল ছেলেরা যদি একবার বুঝতে পারে তাহলে ওই
ছেলে মেয়েটাকে আর ভালবাসবে না। যদিও ধারণাটা ভুল ছিল। ওই যে বললাম আমি
অনেক কম বুঝি এবং মানুষকে চিনতে ভুল করি! সবার ভালোবাসার বহিঃপ্রকাশ ভিন্ন
হয়। ঠিক আমারটাও ভিন্ন ছিল। আমি রায়হানকে অনেক ভালবাসতাম কিন্তু বলতাম না। ও
অনেক বলত, আমাকে অনেক ভালবাসে। আসলে কি ওর ভালবাসা সত্যি ছিল?
| 0 | |
|---|---|
| 0 | |
| 0 | |
| 0 | |
| 0 |
Product Comments
Write a comment