কিস্‌সাপূরণ

0.0 0 reviews

কিস্‌সাপূরণ

৳400
In stock SKU: GKPB- 85309-3249-31000
Weight200G

প্রকাশনী : জ্ঞানকোষ প্রকাশনী

কিঙ্কর আহ্‌সান

দেশের একটি জনপ্রিয় দৈনিক পত্রিকায় লেখালেখির শুরু। টানা পাঁচ বছর বাংলানিউজ, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, পরিবর্তনসহ দেশের প্রায় সব শীর্ষ দৈনিক পত্রিকা ও অনলাইন পোর্টালে লিখেছেন ছোটগল্প। কালের কণ্ঠের ‘বাতিঘর’ পাতায় শিক্ষানবিস সাব এডিটর হিসেবে কাজ করেছেন। লেখালেখির পাশে হাত পাকিয়েছেন ফিল্মেও। ‘পাতার নৌকা’, ‘ক্রিং ক্রিং’ ও ‘জলপরানি’ টেলিফিল্মের কাজ করে হয়েছেন প্রশংসিত। ‘কে হতে চায় কোটিপতি’ টিভি শো’র সহকারী স্ক্রিপ্ট রাইটারের কাজ করেছেন। এছাড়া ‘মার্কস অলরাউন্ডার’, ‘হাসতে মানা’, ‘হান্ডসাম দি আলটিমেট ম্যান পাওয়ার্ড বাই বাংলাদেশ নেভী’ ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত ‘বাংলাদেশ সুপার লীগ-গ্রান্ড লোগো আনভেইলিং’র প্রধান স্ক্রিপ্ট রাইটার ছিলেন। কাজ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় লেখক সংঘ, ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, কণ্ঠশীলন, মুক্তআসর, বিল্ড বেটার বাংলাদেশসহ আরও অনেকগুলো সংগঠনের সাথে। বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর সঙ্গে ডকুমেন্টারি নির্মাণসহ আরও নানান কাজ করেছেন দীর্ঘদিন। চ্যানেল আইয়ের ‘আই পজিটিভ কমিউনিকেশন’-এ অ্যাসোসিয়েট গ্রুপ হেড হিসেবে কর্মরত ছিলেন দুই বছর। বর্তমানে কাজ করছেন ‘সান কমিউনিকেশন’ নামে একটি বিজ্ঞাপনী সংস্থায়। সবকিছুর পরেও লেখালেখিই কিঙ্কর আহ্সানের আসল জায়গা। তার সর্ম্পকে এক কথায় বলতে গেলে তার বুবুর কাছ থেকে শোনা কথাটাই বলতে হবে, ‘মাটির মানুষ ছেলেটা তবুও আকাশে ডানা মেলে ওড়ার আজন্ম সাধ তার।’ এ পর্যন্ত ছয়টি বই লিখেছেন তিনি। বইমেলায় প্রকাশিত তার পাঠকপ্রিয় বইগুলো হলো- আঙ্গারধানি (উপন্যাস), কাঠের শরীর (গল্পগ্রন্থ), রঙিলা কিতাব (উপন্যাস), স্বর্ণভূমি (গল্পগ্রন্থ), মকবরা (উপন্যাস) ও আলাদিন জিন্দাবাদ (গল্পগ্রন্থ)

Secure checkout Genuine product

Shipping Info

Shipping Fee In Dhaka City ৳22

Shipping Fee Out side of Dhaka City ৳50

Delivery Info

Within 5 Days in Dhaka city and 10 days outside of Dhaka city

Warranty Info

Warranty not available

Return Info

In 3 days return after delivery

ইচ্ছে ছিল গল্প খুঁজব। বেদনার বেনোজলে ভাসতে ভাসতে মৃত্যু, জরা, হতাশা, কষ্টের গল্পের জন্য ছুটব। হারাব। সেই জাদুর ট্রেনটা কোথায় ? কিশোরীর চোখের পলকের মতন তিরতির করে কাঁপা কুপির আলোয় পার করে দিতে চাই গল্পে গল্পে রাত। মায়ের খবর, বাবার খবর, বোনের খবর, ভাইয়ের খবর, পোষা বেড়ালের খবর নিতে হবে।
এই, তুমি কেমন আছো? তোমার খবর নেওয়া হলো না। তোমার গল্পটা? আমি ভালো নেই। কষ্টে আছি। দুঃখ ফেরি করি। কত গল্প করার ছিল !
রোদের গল্প। বৃষ্টিতে ভেজা পাতার গল্প। বকের গল্প। জলের গল্প। মাছের গল্প। প্রার্থনার গল্প। বুকের ভেতর দাপাদাপি করা চিত্রা হরিণটার গল্প। হয়নি। বরং জীবন সার্কাস হয়ে গেল। বেহিসেবি, একঘেয়ে, ক্লিশে। নিজেরই গল্প হবার ইচ্ছে ছিল। তাও হয়নি। কিসসা নিয়ে ইচ্ছা সব উবে গেল তুমুল হাওয়ায়। ইচ্ছে পূরণ হলো না। পূরণ হলো না কিসসা শোনার খায়েশ। দূর।
আহা রে কিসসাপূরণের শখ আমার, আমাদের! অযথাই কিসসাপূরণ।
দীর্ঘশ্বাস। আফসোস।
কান্না।
কিসসাপূরণ। কিসসাপূরণ। বিলাপ...

Ratings & Reviews of কিস্‌সাপূরণ

0.0/5

0
0
0
0
0

Write a review

Rating

Image Preview
Image Preview
Image Preview

Product Comments


Write a comment